Nabadhara
ঢাকাশনিবার , ১৮ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তারঃ জেল হাজতে প্রেরণ

শেখ ফাহিম ফয়সাল, আদালত প্রতিনিধি, ঢাকা
মার্চ ১৮, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

নায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি) মামলায় আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতার পরবর্তী আদালতে তোলা হলে আদালত মাহিয়া মাহিকে জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মো. কামাল।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) সকালে মাহি তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে এমন অভিযোগ করেন। একই ফেসবুক লাইভে পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নিয়ে প্রতিপক্ষকে জমি দখল দেওয়ার চেষ্টারও অভিযোগ করেন।

ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাতে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানায় মামলাটি করা হয়। মামলায় প্রধান আসামি রাকিব সরকার এবং দ্বিতীয় আসামি মাহিয়া মাহি।

মাহি গণমাধ্যমকে বলেন, “আমার স্বামীসহ আমার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। একটি হয়েছে ওখানে মারামারির ঘটনায় অন্যটি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে।”

এ ব্যাপারে জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম মাহিয়া মাহির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “মাহির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। দুই পক্ষের দ্বন্দ্বে পুলিশকে জড়ানোর কিছু নেই। এ ঘটনায় আমি কিংবা মহানগর পুলিশের সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।