Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জের গজারিয়ায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ২, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তোফাজ্জল হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, সোমবার (১ জুন) দুপুরে চর বলাকী গ্রামে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে একটি স্থানীয় বিএনপি কার্যালয়সহ বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে অন্তত তিনজন আহত হন। গুরুতর আহত সুমন ও জিকুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকালে দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—চর বলাকী গ্রামের গিয়াস উদ্দিন (৬৫), আনোয়ার হোসেন প্রধান (৫০), জাহাঙ্গীর আলম (৩২), জান্নাত (৩১), টান বলাকী গ্রামের মাসুম (৪৫), মনজুর আলম (৪৪) এবং মাজহারুল (৫৫)।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। হোসেন্দী ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং রাজধানীর সানারপাড়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক বিরোধের অভিযোগ উঠলেও পুলিশ প্রাথমিকভাবে এটিকে গোষ্ঠীগত বিরোধ হিসেবে দেখছে। সোমবার ঘটনাস্থল পরিদর্শন শেষে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে এটি গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

উল্লেখ্য, চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বছরের ২৪ সেপ্টেম্বর এবং চলতি বছরের ৫ এপ্রিল সংঘটিত সংঘর্ষে মোট ১৯ জন আহত হওয়ার ঘটনা রেকর্ডভুক্ত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।