Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে শ্বশুরবাড়িতে সংবর্ধনা পেলেন জামায়াতের সংরক্ষিত নারী এমপি নূরুন্নিসা সিদ্দিকা

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদে রাজবাড়ী-১ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দিকা এমপিকে গোয়ালন্দে তার শ্বশুরবাড়িতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের হাজীবাড়ী মসজিদ মাঠ প্রাঙ্গণে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। নূরুন্নিসা সিদ্দিকা এই হাজীবাড়ির পুত্রবধূ। তার শ্বশুরের নাম হাজী হোসেন আলী শেখ।

স্থানীয় সামাজিক সংগঠন হাজীবাড়ী সমাজকল্যাণ পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্যের স্বামী, ঢাকা তেজগাঁও কলেজের সাবেক অধ্যাপক শেখ মহিউদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জালালউদ্দিন, কেন্দ্রীয় শূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফরিদপুর আঞ্চলিক টিমের সদস্য মো. শামসুল আল বরাটী, জামায়াতের মহিলা বিভাগের ফরিদপুর আঞ্চলিক দায়িত্বশীল নেত্রী নাজমুনন্নেসা, গোয়ালন্দ উপজেলা জামায়াতের আমির গোলাম আজম মীর মালত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, গোয়ালন্দ পৌর জামায়াতের সভাপতি জালাল উদ্দিন প্রামানিক এবং হাজীবাড়ী সমাজকল্যাণ পরিষদের সভাপতি নুরে আলম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে নূরুন্নিসা সিদ্দিকা এমপি তাকে সংবর্ধনা দেওয়ায় আয়োজক ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “দেশের বিচার ব্যবস্থাকে সময়োপযোগী ও আধুনিকায়ন করা প্রয়োজন। বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে বিচার ও রাষ্ট্র পরিচালনার কাঠামোকেও যুগোপযোগী করতে হবে। আমরা কোরআন ও সুন্নাহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চাই।”

মতবিনিময় সভায় তিনি সমাজ থেকে মাদক ও দুর্নীতি নির্মূল, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের নানা সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।