Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে চেম্বার ও ব্যবসায়ী নেতারা

পিরোজপুর প্রতিনিধি 
জুন ২, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে সংঘটিত ডাকাতি ও ব্যবসায়ী অপহরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ চেম্বার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে তারা পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে ক্ষতিগ্রস্ত আড়তদার, ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ মাছ কেনাবেচা হয়। এমন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে।

তারা আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে মৎস্য খাতের বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের আহ্বান জানান।

পরিদর্শনকালে দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং জেলা ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।