Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি
জুন ৪, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে “প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) স্মার্ট রাইস মিল প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার (৪ জুন) আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

সকাল ১১টায় আয়োজিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন ও ভোগ নিশ্চিত করা জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বাইপাস সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, রাইস মিল মালিক, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস্তান মোল্লা কলেজের সহকারী অধ্যাপক ও পরিবেশবিদ এস এম মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিলন আহমেদ এবং জেআরডিএম স্মার্ট রাইস মিল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. বোরহান উদ্দিন।

এ সময় জেআরডিএম ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে পরিবেশবান্ধব জীবনযাপন ও নিরাপদ খাদ্য উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।