Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে বিএনপি নেতাদের সঙ্গে এমপি ফজলে হুদা বাবুলের মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি
জুন ৫, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হুদা বাবুল।

শুক্রবার (৫ জুন) সকালে মহাদেবপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ফজলে হুদা বাবুল। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় এমপি ফজলে হুদা বাবুল দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দলীয় ঐক্য, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন এমপির রাজনৈতিক সচিব ও বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সহ-সভাপতি মাস্টার মহিউদ্দিন, সহ-সভাপতি ও চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার এনামুল হক, সহ-সভাপতি ও রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হান্নান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আককাস আলীসহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভাটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।