Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৭ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ৮, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ জুন) পৌরসভার সভাকক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ৪৪২ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ২২ লাখ ১৫ হাজার ৭১৪ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা। ফলে রাজস্ব উদ্বৃত্ত থাকবে ২৭ লাখ ৫৫ হাজার ৭১৪ টাকা।

এছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৭২৮ টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।

বাজেট ঘোষণার অনুষ্ঠানে বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক ইসলাম খালেক, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার এবং মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন, সহকারী প্রকৌশলী পারভেজ আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ রুহুল মমিন, হিসাবরক্ষক এস.এম. রিয়াজুল জান্নাত রোমন, কর নির্ধারক মোজাহিদুল ইসলাম, কর আদায়কারী আব্দুল ওয়াদুদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে বাজেটের যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।