পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ১৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রোববার (৭ জুন) সন্ধ্যায় পত্নীতলা থানার পাটিচরা ইউনিয়নের কাশিপুর সবরিতলা গ্রামের একটি কাঁচা সড়কে অভিযান চালিয়ে মো. এমরান হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কাশিপুর মধ্যপাড়া গ্রামের রহিম উদ্দিন মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, আটকের সময় এমরান হোসেনের হেফাজত থেকে ১৪০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

