Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে আলোচিত নয়নী হত্যা মামলায় একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গৃহপরিচারিকা নয়নী খাতুন হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ এলাকার সুমন আলীর ছেলে নোমান।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, নিহত নয়নী খাতুন উপজেলার দূর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার-বিজিপাড়া এলাকায় রইসউদ্দিনের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন। এ ঘটনায় তাকে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগসহ পারিবারিক বিরোধ তৈরি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন গত ১ জুন বিকেলে নয়নী খাতুনকে নির্যাতনের পর হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা চালিয়ে তাকে দোতলায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। ওইদিন রাত ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করা হয়। পরবর্তীতে নিহতের স্বজন আকলিমা বেগম বাদী হয়ে রইসউদ্দিন ও নোমানসহ আটজনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, মামলার প্রধান আসামি নোমানকে মোহনবাগ এলাকায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।