Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি-ভীমপুর সড়কের পাশের বারোমাসি বিল থেকে শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কানচপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বারোমাসি বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলের পরিস্থিতি ও বিভিন্ন আলামত পর্যালোচনা করে পুলিশের কাছে মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক বলে মনে হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা শফিকুল ইসলামকে হত্যা করে মরদেহটি বিলে ফেলে রেখে যায়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।