Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় মৎস্য চাষীদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ

Link Copied!

মাছুম বিল্লাহ জুয়েল কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় মৎস্য চাষীদের পাঁচ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ ১৩ জুন শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-১ (কাঠালিয়াÑরাজাপুর)আসনের সাংসদ মোঃ রফিকুল ইসলাম জামাল।

প্রধান অতিথি’র বক্তব্যে এমপি বলেন, “মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে পারলে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টির এ ধরনের উদ্যোগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ প্রশিক্ষনের আয়োজন করেন। ৯ জুন এ প্রশিক্ষণ শুরু হয়, আজ ১৩ জুন এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার ৫ দিনের এ প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। ৩২ জন সমবায়ী মৎস্যজীবী নারী-পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেককে সরকারিভাবে ৮০ হাজার টাকা করে ঋণ সহায়তা দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি তদন্ত হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জালালুর রহমান আকন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।