Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি 
জুন ১৫, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা রোববার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার আলমপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আলমপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে মিরাজ উদ্দিন (৭০), মৃত রমজানের ছেলে ফরিদ উদ্দিন (৫০), মৃত রমণীকান্তের ছেলে শ্রী নির্মল (৪৫), পাঠানপাড়া গ্রামের বাচ্চুর ছেলে বিজয় (৩২) এবং আমানিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০)।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে মিরাজ উদ্দিন ও ফরিদ উদ্দিনকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড, শ্রী নির্মলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং বিজয় ও আবু বক্কর সিদ্দিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সোমবার (১৫ জুন) সকালে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, “মাদকমুক্ত ক্ষেতলাল গড়ে তুলতে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক সেবন, ক্রয়-বিক্রয় কিংবা এ-সংক্রান্ত যেকোনো অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।