Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Link Copied!

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৮ জুন (রবিবার) সারাদেশের ন্যায় কেন্দুয়াতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এবং কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম।

সভায় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মো. নাঈম হাসান প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম, পদ্ধতি ও এর স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরে একটি উপস্থাপনা প্রদান করেন।

সভায় জানানো হয়, চলতি বছর কেন্দুয়া উপজেলায় ৪০ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে উপজেলার ৩১২টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৩১৩টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য ৩৯ জন মাঠকর্মী, প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক এবং ৩১৩ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টার প্রচারণার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোর কার্যক্রম তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ শাহাদাত হোসেন শুভ্র, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মো. আলী আহসান অলি, বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।