Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ২৫, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ পরীক্ষায় সফলতার জন্য আত্মবিশ্বাস, একাগ্রতা ও অধ্যবসায়ের বিকল্প নেই। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার এবং সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান খান। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে সফলতার জন্য কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষায় আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নিয়ে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।