Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অধিভুক্ত কলেজগুলোকে কম্পিউটার ল্যাব ও শিক্ষক তথ্য প্রেরণের আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ২৫, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক শিক্ষক ডাটাবেজ প্রস্তুত, প্রশিক্ষণ চাহিদা নিরূপণ এবং ভবিষ্যৎ শিক্ষক প্রশিক্ষণ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শিক্ষকদের তথ্য ও কলেজের কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে অধিভুক্ত কলেজগুলোকে প্রয়োজনীয় তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ই-মেইল teachers.training@nu.ac.bd ঠিকানায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তর থেকে গত ২৪ জুন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত স্থায়ী, অস্থায়ী ও খণ্ডকালীন নিয়োগপ্রাপ্ত সব শিক্ষকের বিষয়ভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ে কোর ট্রেনিং ও মাস্টার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা, প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তালিকা এবং কলেজে কম্পিউটার ল্যাবের উপস্থিতি ও কম্পিউটারের সংখ্যা সম্পর্কিত তথ্যও পাঠাতে হবে।

এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো নির্ধারিত এক্সেল ফাইল ফরমেট (Excel File Format) ব্যবহার করে তথ্য প্রস্তুত করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে প্রেরণ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করার পাশাপাশি বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক ডাটাবেজ তৈরি করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।