কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, উপজেলা যুবদল নেতা ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মামুন শিকদারের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি চত্বরে এ সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুসংগঠিত ঐক্যের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে।
এ সময় মো. মামুন শিকদার উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি নির্বাচিত হলে পৌরবাসীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

