Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা সরকারের বড় চ্যালেঞ্জ: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, স্বাস্থ্য খাতকে এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তার সম্মানে এ সংবর্ধনার আয়োজন করে।

শামা ওবায়েদ বলেন, “সরকার সব খাতের পাশাপাশি স্বাস্থ্য খাতকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি দূর করে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “রোগী হাসপাতালে এসে যদি প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পায় এবং চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে হয়, তবে সেটি হাসপাতালের ব্যর্থতা। হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বন্ধ এবং স্বচ্ছতা নিশ্চিত করাই আমার অন্যতম অগ্রাধিকার। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, “রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন হাসপাতালের পরিবেশ নষ্ট বা কোনো অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। হাসপাতালের সুনাম ও সেবার মান ধরে রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফরিদপুরের সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।