Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নন্দিতা রায় (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নন্দিতা রায় ওই গ্রামের নিমাই রায়ের মেয়ে এবং ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

নন্দিতার বাবা নিমাই রায় জানান, প্রতি শুক্রবারের মতো নন্দিতা কান্দি মিশনের স্কুলে গিয়েছিল। স্কুল থেকে বাড়ি ফিরে তিনি মেয়েকে তরকারি রান্না করতে বলে মাছ ধরার জাল আনতে বাইরে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা খুলে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নন্দিতাকে ঝুলতে দেখেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।