Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নারী পুলিশ সদস্যদের জন্য আধুনিক ডাইনিং রুম উদ্বোধন, নিজ হাতে খাবার পরিবেশন করলেন এসপি তাজুল ইসলাম

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনা জেলা পুলিশ লাইন্সে কর্মরত নারী পুলিশ সদস্যদের জন্য আধুনিক ও স্বাস্থ্যসম্মত ডাইনিং রুম উদ্বোধন করেছেন খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।

শুক্রবার (২৬ জুন) জেলা পুলিশ লাইন্সের নারী ব্যারাকে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ডাইনিং রুমটির উদ্বোধন করেন। পরে নারী পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানের একপর্যায়ে পুলিশ সুপার নিজ হাতে নারী সদস্যদের খাবার পরিবেশন করেন। এ সময় তিনি তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারী পুলিশ সদস্যদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক খাবার গ্রহণের পরিবেশ নিশ্চিত করতেই এ ডাইনিং রুম চালু করা হয়েছে। এর ফলে তাদের কর্মপরিবেশ আরও উন্নত হবে এবং দায়িত্ব পালনে তারা আরও উৎসাহিত হবেন।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, পুলিশ সদস্যদের কল্যাণে বর্তমান পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক ও কল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। নারী পুলিশ সদস্যদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করাও সেই উদ্যোগেরই অংশ।

নতুন ডাইনিং রুম উদ্বোধনকে স্বাগত জানিয়ে নারী পুলিশ সদস্যরা বলেন, এটি তাদের জন্য একটি স্বস্তিদায়ক, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করবে।

পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং একটি ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলা জেলা পুলিশের অন্যতম অগ্রাধিকার। নারী সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে জেলা পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।