Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে তালায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, কর্মপরিষদ সদস্য মাওলানা কবিরুল ইসলাম, তালা ইউনিয়ন আমির মুজিবুর রহমান, খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গড়ে তুলতে হবে। এ সময় উপস্থিত সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।