Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে অস্বচ্ছল শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ২৭, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা ও জীবিকাভিত্তিক উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম ফজলুল হক মিলন এমপি।

অনুষ্ঠানে ১৫৭ জন অস্বচ্ছল মেধাবী মাধ্যমিক শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল, ১৫০ জন দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন, ২০টি অসহায় পরিবারের মাঝে ছাগল এবং ১০টি পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল স্মার্ট বোর্ড, পানির ফিল্টার, সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী রেজাউর ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আবুল হোসেন আকাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর বাক্কু, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলম, মোক্তারপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা, প্রযুক্তি ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।