Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ যুবক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সৈকত মোল্লা (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা পুলিশ। অভিযানে সৈকত মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটক সৈকত মোল্লা দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্তবর্তী পাকুড়িয়া গ্রামের মোস্তফা মোল্লার ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সৈকত মোল্লাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।