Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ৯টায় কাঠালিয়া সদর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সমাজসেবক মো. বশির হাওলাদারের সহযোগিতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশন এ ক্যাম্পের আয়োজন করে। চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে বরিশালের গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম।

ক্যাম্পে রোগীদের চোখের বিভিন্ন রোগ নির্ণয়, ছানি, চোখে পানি পড়া, নেত্রনালির সমস্যা, চোখের মাংস বৃদ্ধি, চোখের চাপ (প্রেসার) পরীক্ষা, চশমার পরামর্শ এবং ছানি অপারেশনের জন্য রোগী বাছাই ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. রাকিনের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি মো. মেহেদী হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাওলাদারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।