Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়নের গুরুত্ব নিয়ে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়নের গুরুত্ব’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঈশ্বরগঞ্জ নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েব) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) যৌথভাবে এ সভার আয়োজন করে।

পিএফজি সদস্য ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদের সভাপতিত্বে এবং পিএফজি সদস্য সাংবাদিক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিএফজির সমন্বয়কারী ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান।

বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠায় নারীর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বের বিকাশ ঘটলে সংঘাত নিরসন, সামাজিক সংহতি বৃদ্ধি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা সহজ হবে। তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন শুধু অধিকার প্রতিষ্ঠার বিষয় নয়, বরং একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত।

সভায় বক্তারা স্থানীয় পর্যায়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে নারী নেতৃত্বের বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ বেগম, বড়হিত ইউনিয়ন পরিষদের সদস্য ববিতা খাতুন, সাবেক ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য রাবেয়া বেগম, পিএফজি সদস্য নাসরিন আক্তার এবং নারী নেত্রী মাজেদা খাতুন।

সভায় স্থানীয় রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ, শিক্ষক, পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। শেষে অংশগ্রহণকারীরা নারীর ক্ষমতায়নের মাধ্যমে উপজেলায় শান্তি, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।