Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১২ দফা দাবিতে যশোরে বিদ্যুৎ কর্মীদের গেটসভা ও বিক্ষোভ

যশোর প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বকেয়া পাওনা পরিশোধ, চাকরির সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং বৈষম্য দূরীকরণসহ ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে যশোরে গেটসভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিদ্যুৎ কর্মীরা।

শনিবার যশোর শহরের চিত্রা মোড়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর। তিনি বিদ্যুৎ কর্মচারীদের ১২ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার উপেক্ষিত হচ্ছে। দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সাধারণ শ্রমিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিকনেতা ফারুক আহমেদ। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য অধিকারের দাবি জানাচ্ছি। প্রশাসন যেন আমাদের ধৈর্যের পরীক্ষা না নেয়। অবিলম্বে ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।”

গেটসভা ও বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক বিদ্যুৎ কর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন এবং ১২ দফা দাবি বাস্তবায়নের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।