Nabadhara
ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ২৮, ২০২৬ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে নুসরাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসরাত হলদা গ্রামের শিক্ষক শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলছিল নুসরাত। এ সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে নুসরাতকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই শিশুটির মৃত্যু হয়।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।