Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে প্রায় দুই হাজার কৃষকের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান ও মরিচের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে একজনকে মুদি দোকান এবং তিনজনকে অটোরিকশা প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ১০০ জন কৃষককে ১০ গ্রাম করে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচের বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।

অন্যদিকে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার মূলগাঁও গ্রামের সিরাজ উদ্দিনকে একটি মুদি দোকান এবং কাপাইস গ্রামের মোছা. কামরুন্নাহার, পুনসহি গ্রামের শামসুন নাহার ও চৌড়া গ্রামের মারজিয়া বেগমকে একটি করে অটোরিকশা বিনামূল্যে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সমাজসেবা অধিদপ্তরের পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তিনি প্রাপ্ত সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।