Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় রূপান্তর-এর ‘ইকো সুন্দরবন’ প্রকল্পের আওতায় ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। স্বাগত বক্তব্য দেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে ইউএনও শিক্ষার্থীদের মাঝে ৩৫০টি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, “গাছ আমাদের প্রকৃত বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকার দেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করায় ‘ইয়ুথ ফর সুন্দরবন’ ও রূপান্তর কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।