Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, গণপিটুনির পর ৫ জন পুলিশে সোপর্দ

ফরিদপুর প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে ৮ বছর বয়সী শিশু শাহাদাত হোসেনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা মেলার দোলনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার চরনাছিরপুর এলাকার কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহাদাত হোসেন কওমি মাদ্রাসার একজন ছাত্র। গত শুক্রবার (২৬ জুন) চন্দ্রপাড়া দরবারসংলগ্ন একটি মেলায় ঘুরতে গিয়ে সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

সোমবার বিকেলে মেলার এক দোলনা কর্মচারী ইয়াছিন নিহত শিশুর বোনকে ফোন করে মরদেহের অবস্থান সম্পর্কে জানায়। পরে স্থানীয়রা কাশবনে গিয়ে শাহাদাতের গলিত মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। ঘটনার পর থেকেই ইয়াছিন পলাতক রয়েছেন।

এদিকে, ইয়াছিনের খোঁজ না পেয়ে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মেলার দোলনার মালিক দেলোয়ার বেপারীসহ পাঁচজন কর্মচারীকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ও ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।