Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে ১৪৪ ধারা, কেন্দ্রের আশপাশে কঠোর বিধিনিষেধ

নরসিংদী প্রতিনিধি 
জুন ৩০, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে নরসিংদী জেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিশেষ আদেশ জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

মঙ্গলবার (৩০ জুন) জারি করা এ আদেশে বলা হয়, পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া পরীক্ষা কেন্দ্রের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেকোনো ধরনের মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং কেন্দ্রসংলগ্ন এলাকায় বাণিজ্যিক ফটোকপিয়ার মেশিন পরিচালনা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধের বাইরেও পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, মিছিল, সভা-সমাবেশ এবং লাঠিসহ যেকোনো ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।