Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ১২ জন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ

Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে ১২ জন সুবিধাবঞ্চিত ও শারীরিক প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন।

উন্নতমানের হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও আবেগ প্রকাশ করেন। তারা এ সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন জানায়, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।