Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাউবির ২০২৬–২০২৭ অর্থবছরের মূল ও ২০২৫–২০২৬ সালের সংশোধিত বাজেট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ৩০, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বোর্ড অব গভর্নরসের (বিওজি) ২০১তম (বিশেষ) সভায় ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬–২০২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।

গত ২৮ জুন (রোববার) সন্ধ্যায় উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা সচিব আব্দুল খালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য সচিব মাহবুবা ফারজানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ বোর্ড অব গভর্নরসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে অর্থ কমিটির ১৫৯তম সভায় ট্রেজারারের অতিরিক্ত দায়িত্ব পালনকারী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬–২০২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট উপস্থাপন করেন। অর্থ কমিটি তা পর্যালোচনা করে বোর্ড অব গভর্নরসের অনুমোদনের জন্য সুপারিশ করে।

অনুমোদিত বাজেট অনুযায়ী, ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেট ২৬২ কোটি ৮০ লাখ ৩৮ হাজার টাকা এবং উন্নয়ন বাজেট ১ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার টাকা। এছাড়া ২০২৬–২০২৭ অর্থবছরের মূল পরিচালন বাজেট ৩২৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন বাজেট ৩৫ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।

বাজেট বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গত তিন দশক ধরে দেশের প্রান্তিক, কর্মজীবী ও প্রবাসী বাংলাদেশিদের দূরশিক্ষণের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে আসছে। সময়ের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর স্মার্ট এবং গবেষণামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে। এর অংশ হিসেবে কারিগরি শিক্ষার প্রসারে ‘আইটিভিইটি (ITVET)’ প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি আরও বলেন, অনুমোদিত বাজেট বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত রূপান্তর, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দোরগোড়ায় বিশ্বমানের ডিজিটাল শিক্ষাসেবা পৌঁছে দিতে এ বাজেট নতুন গতি সঞ্চার করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।