Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক  আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: ইউএনও কালীগঞ্জ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর 
জুন ৩০, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেছেন, সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়। বেকার যুবক-যুবতীরা হতাশা থেকে মাদকে জড়িয়ে পড়ছে। তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে মাদকাসক্তি অনেকাংশে কমানো সম্ভব।

 

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ইউএনও বলেন, বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মাদক ব্যবসা, সেবন ও পরিবহন নিয়ন্ত্রণে পুলিশ, সাংবাদিক, শিক্ষক এবং সমাজের সচেতন ব্যক্তিদের সমন্বয়ে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে প্রতি মাসে ইউনিয়নভিত্তিক মাদকবিরোধী সভা ও সেমিনার আয়োজন করা প্রয়োজন।

 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সঞ্চালনা করেন।

 

এ সময় বক্তব্য দেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বীর মুক্তিযোদ্ধা ফজলু হক কাজী, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া এবং কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বিথী রানী দাস, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. কুহিনুর বেগম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।