Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেদরগঞ্জ ভূমি অফিসে ঘুষের অভিযোগ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা ভূমি অফিসে নামজারির আবেদন নিষ্পত্তিকে কেন্দ্র করে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর কাছে ঘুষ লেনদেনসংক্রান্ত ফোনালাপ ও হোয়াটসঅ্যাপে কথোপকথনের প্রমাণ থাকার দাবি করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট অফিস সহকারী। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী তোফাজ্জল হোসেন বলেন, “প্রতিদিন শত-শত মানুষ অফিসে বিভিন্ন কাজের জন্য আসে। কে কখন আবেদন নিয়ে আসে, সেটা আমার দেখার বিষয় নয়। টাকা-পয়সার বিষয়ে আমি কিছু জানি না। যদি কোনো প্রমাণ থাকে, তাহলে নিউজ করে দেন। ভিডিও থাকলে আমার স্যারের সঙ্গে কথা বলেন।”

এ সময় প্রতিবেদকের পক্ষ থেকে ঘুষ লেনদেনের ফোন রেকর্ড ও হোয়াটসঅ্যাপে কথোপকথনের প্রমাণ থাকার বিষয়টি জানানো হলে তিনি বলেন, “আপনি সন্ধ্যার পরে একটু যোগাযোগ করেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে ওই ভুক্তভোগীর কাজটা করে দেব। আমাকে সপ্তাহখানেক সময় দিতে হবে।”

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বি বলেন, “আমার অফিস সবার জন্য উন্মুক্ত। দালালের কাছে না গিয়ে সরাসরি আমার কাছে এলেই হয়। যেহেতু ঘটনাটি প্রায় দুই বছর আগের, তখন আমার আগে আরও দুজন কর্মকর্তা এখানে দায়িত্বে ছিলেন। ভুক্তভোগী পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।