Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ৩০, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) রাতে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি চুরি হওয়া ফ্রিডম রানার ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বিজয় আহম্মদ (১৯), মো. মিতুল হোসেন (২৯) এবং মো. মিঠুন (২১)।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা (নং-৩১, তারিখ: ৩০ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।