Nabadhara
ঢাকাবুধবার , ১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ১, ২০২৬ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্ত এলাকায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ ৪৭ হাজার টাকার ভারতীয় মাদক, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে ধর্মদাহ বিওপির একটি টহল দল ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

এর আগে সোমবার রাত ১০টা ২০ মিনিটে জামালপুর বিওপির টহল দল জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৮ বোতল মদ, ৯০০ গ্রাম গাঁজা, ১৯ বোতল স্কাফ সিরাপ, ১ হাজার পিস ভায়াগ্রা ট্যাবলেট, ২ হাজার ৮০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৮৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে।

এছাড়া একই দিন বিকেল সাড়ে ৫টায় কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১১৪ কেজি বাংলাদেশি ভেষজ পণ্য (অশ্বগন্ধা শিকড়) উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, পৃথক এসব অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালান পণ্যের মোট সিজার মূল্য ২৬ লাখ ৪৭ হাজার ৭৫ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।