Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ মেলায় মোট ১২টি স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে এ মেলা। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা থেকে শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই কৃষি বিভাগ প্রচলিত কৃষি পদ্ধতির পাশাপাশি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির সম্প্রসারণে কাজ করছে। এর মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়ন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।