Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থী-অভিভাবকদের পাশে ছাত্রশিবির

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলফাডাঙ্গা উপজেলা শাখা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে আলফাডাঙ্গা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মধ্যে কলম, বিশুদ্ধ পানি, মাস্ক ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং বসার ব্যবস্থা করা হয়।

প্রচণ্ড গরমে এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. জাভেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমান, আলফাডাঙ্গা পৌর শাখার সভাপতি মো. ইউসুফসহ উপজেলা ছাত্রশিবিরের নেতারা।

বক্তারা বলেন, পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদানই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

কয়েকজন অভিভাবক বলেন, প্রচণ্ড গরমের মধ্যে বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও স্যালাইন পেয়ে তারা উপকৃত হয়েছেন। অন্যদিকে কয়েকজন পরীক্ষার্থী বলেন, পরীক্ষা শুরুর আগে কলম, পানি ও শুভকামনা পেয়ে তারা মানসিকভাবে স্বস্তি অনুভব করেছেন।

আয়োজকদের ভাষ্য, পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে পরীক্ষা দিতে পারে এবং অভিভাবকেরাও প্রয়োজনীয় সহযোগিতা পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা সকল পরীক্ষার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।