Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিন নৌকাসহ ২৪ বোতল কীটনাশক জব্দ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকায় বন বিভাগের অভিযানে তিনটি জেলে নৌকাসহ ২৪ বোতল কীটনাশক, তিনটি টোনা জাল এবং শুঁটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা ফেলে সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পূর্ব সুন্দরবনের শিয়ালা এলাকার একটি খালে নিয়মিত টহলের সময় এ অভিযান পরিচালনা করেন চরাপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, টহলরত বনরক্ষীরা খালে তিনটি জেলে নৌকা দেখতে পেয়ে এগিয়ে গেলে নৌকায় থাকা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা নৌকা ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরে নৌকাগুলোতে তল্লাশি চালিয়ে ২৪ বোতল কীটনাশক, তিনটি টোনা জাল, শুঁটকি তৈরির চাটাইসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, বনরক্ষীদের অভিযানে বিষ দিয়ে মাছ ধরার একটি অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেলেরা সুন্দরবনের খালে কীটনাশক ব্যবহার করে মাছ ধরে বনের মধ্যেই শুঁটকি তৈরির পরিকল্পনা করেছিল।

তিনি আরও জানান, বর্তমানে সুন্দরবনে মাছ আহরণের ওপর তিন মাসের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময় অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ধরা বা বিষ প্রয়োগের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।