রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় ‘খালেদা জিয়া স্মৃতি ১৫ দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’ সফলভাবে আয়োজনের লক্ষ্যে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার স্থানীয় টিএন্ডটি চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সামাজিক সম্প্রীতি এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোল্যা মাহবুবুর রহমান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির।
এ ছাড়া বিএনপি নেতা মোল্যা আজিজুর রহমান গাউস, মো. বিল্লাল হোসেন, মো. মিল্টন মুন্সী, মো. আবুল হোসেন বাবু মোল্যা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. লিটন মোল্যা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রয়েল উপস্থিত ছিলেন।
সভায় আরও অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফেরদৌস মোল্যা, তেরখাদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এসকে নাসির আহমেদ, আজগড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ ইউসুফ আলী, সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির সদস্য খান গিয়াস উদ্দিন, উপজেলা যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু ও মো. গোলাম মোস্তফা ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী, সদস্য সচিব শামীম আহমেদ রমিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সাব্বির আহমেদ টগর, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রাজু চৌধুরী, সদস্য সচিব মো. সাবু মোল্যা, সাবেক ছাত্রনেতা শেখ রাজু আহমেদ, মো. খায়রুল ইসলাম, মো. বাহারুল ইসলাম, তেরখাদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আহাদ, স্বেচ্ছাসেবক দলনেতা সিরাজুল ইসলাম, মো. ফরিদ ও মো. নুর ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভা শেষে টুর্নামেন্টকে সফল ও অংশগ্রহণমূলক করতে সাংগঠনিক প্রস্তুতি, দল গঠন, মাঠ ব্যবস্থাপনা, দর্শক সমাগম এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, শিগগিরই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি ও অংশগ্রহণকারী দলগুলোর নাম ঘোষণা করা হবে।

