Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৮৫১ জন

নওগাঁ প্রতিনিধি
জুলাই ২, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ১১টি উপজেলার ৪৯ টি কেন্দ্রে এইচএসসি, আলিম, ভোকেশনাল ও এইচএসসি (বিএম) পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে এ জেলায় কোন শিক্ষার্থী বহিষ্কার হননি। আজ এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন জন ৮৫১ জন পরীক্ষার্থী।

জেলা প্রশাসকের অফিসের তথ্য অনুযায়ী এ জেলায় ৪৯ টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ২৬৮ জন। তারমধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি’র নিয়মিত ও অনিয়মিত মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ১৬০ জন। আলিমের ১ হাজার ৯৯৪ জন। কারিগরি ও ভোকেশনালের ৫ হাজার ১১৩ জন।

জেলায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় আজ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ১৪৫ জন। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত ছিলেন ২৭৯ জন। অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮২৬ জন। এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১৮২ জন। ভোকেশনাল এর পরীক্ষার্থী ছিল ২ হাজার ২৩৪ জন। এরমধ্যে অনুপস্থিত ছিল ১০১ জন।

এছাড়াও বিকেলে (২টা থেকে ৫টা পর্যন্ত) কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ছিলেন ২ হাজার ৪৫৯ জন। তার মধ্যে অনুপস্থিত ছিলেন ২৮৯ জন।

আজ পরীক্ষার প্রথম দিন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তাগণ জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রের সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশের উপর গুরুত্ব আরোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।