Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপূরে থ্রি ব্রাদার্স জামালপুরকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বিকেএসপি

গাজীপুর প্রতিনিধি
জুলাই ৩, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২-১ গোলে থ্রি ব্রাদার্স জামালপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে।

শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে বিকেএসপির হয়ে প্রথম গোল করেন ১৪ নম্বর জার্সিধারী রানা। পরে ৬৪ মিনিটে ৯ নম্বর জার্সিধারী রাহিদ ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের অতিরিক্ত সময়ের (৯৩ মিনিট) পেনাল্টি থেকে থ্রি ব্রাদার্স জামালপুর একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিকেএসপি।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর্টিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেন। উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ কে এম মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু।

ম্যাচ পরিচালনা করেন প্রধান রেফারি এস এম জসিম আক্তার। সহকারী রেফারি ছিলেন বিকাশ সরকার ও ইশতিয়াক আহমেদ ফাহিম। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন আমিনুল ইসলাম।

গত ২০ জুন শুরু হওয়া এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে ১৬টি দল অংশগ্রহণ করছে।

সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক আব্দুর রহিম খান কালা, মনিরুজ্জামান খান লাভলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শক স্টেডিয়ামে ভিড় করেন। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম ছিল প্রাণবন্ত।

আগামী শনিবার (৪ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে টঙ্গী ফুটবল একাডেমি ও একরাম স্মৃতি ফুটবল একাডেমি (মানিকগঞ্জ)। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালে বিকেএসপির মুখোমুখি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।