Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ, নড়াইলে বৃদ্ধ নিহত

নড়াইল প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা কাজী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বিকেলে পলইডাঙ্গা-মহারাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলইডাঙ্গা-মহারাগ ও ভদ্রবিলা গ্রামের তরুণদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে ওই বিরোধ মীমাংসার উদ্দেশ্যে আলোচনায় যাওয়ার পথে রাস্তার পাশে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন মোস্তফা কাজীর ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আকবর জানান, হাসপাতালে আনার আগেই মোস্তফা কাজীর মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।