Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ২১ দিনের কারাদণ্ড

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রাজশাহীর বাগমারা উপজেলার জিয়ানন্দপাড়া গ্রামের মৃত এছাহার প্রামানিকের ছেলে মো. সাজেদুল ইসলাম (১৮), আত্রাই উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকার শাহাবুদ্দিন আহমেদের ছেলে মো. সাকিব হোসেন (২১) এবং পাঁচপাকিয়া গ্রামের মো. আসলাম আলীর ছেলে মো. রায়হান আলী (২৫)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় হাতেনাতে ওই তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তারা অপরাধ স্বীকার করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। আত্রাই উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। তিনি মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন বদ্ধপরিকর। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।