Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে ‘ডিজিটাল এয়ার ট্রাভেলস’ হজ কাফেলার শুভ উদ্বোধন

Link Copied!

হাবিবুল বারি হাবিব,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্সপ্রাপ্ত হজ কাফেলা ডিজিটাল এয়ার ট্রাভেলস-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিজিটাল এয়ার ট্রাভেলসের পরিচালক হাফেজ আলহাজ মাওলানা মো. শরিফুল ইসলামের পরিচালনায় এবং মাওলানা মো. হাসান আলীর সার্বিক ব্যবস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ মো. তোহরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। প্রধান মেহমান ছিলেন ঢাকা থেকে আগত আলহাজ মো. দলিল উদ্দীন মোল্লা এবং প্রধান আলোচক ছিলেন আলহাজ হাফেজ মাওলানা মো. জাকারিয়া আরশাদী।

এছাড়া হজ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলহাজ মাওলানা মো. নবীবুর রহমান। বক্তব্য দেন মাওলানা মো. আব্দুর রহমান জিহাদীসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে ডিজিটাল এয়ার ট্রাভেলসের পরিচালক হাফেজ আলহাজ মাওলানা মো. শরিফুল ইসলাম বলেন, শিবগঞ্জে এটিই প্রথম লাইসেন্সপ্রাপ্ত হজ কাফেলা, যার লাইসেন্স নম্বর ৭৪০। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি হাজিদের সেবায় নিয়োজিত রয়েছে। এখন থেকে লাইসেন্সপ্রাপ্ত এই কাফেলার মাধ্যমে হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে পবিত্র হজ পালনকারী ও হজে যেতে আগ্রহী প্রায় ৪০০ ব্যক্তি অংশ নেন। আলোচনা শেষে মাওলানা মো. আনজারুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।