Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে সমাজকর্মী আবু কাওসারের মুক্তির দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বানিয়াছল, রাঙ্গামাটি ও কোনাপাড়া এলাকাকে মাদকমুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী আবু কাওসারের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৪ জুলাই) সকালে এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা আবু কাওসারের নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবু কাওসারের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী আন্দোলনের ফলে এলাকায় মাদক কেনাবেচা ও সেবন অনেকাংশে বন্ধ হয়ে যায়। এতে একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, আবু কাওসারকে আটকে রেখে বানিয়াছল ও রাঙ্গামাটির মানুষকে দমানো যাবে না। এলাকায় কোনোভাবেই মাদক কারবার চলতে দেওয়া হবে না এবং মাদকের বিরুদ্ধে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আবু কাওসারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।