Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক, আড়াই মণ কাঁকড়া ও নৌকা জব্দ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের মৃগামারী খালে অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদসহ চার শিকারীকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় একটি নৌকা, প্রায় আড়াই মণ কাঁকড়া এবং কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারু জব্দ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ভোররাত ৩টার দিকে চাঁদপাই ফরেস্ট স্টেশন ও আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীদের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে দুপুরে আটক ব্যক্তিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নৌকাসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে ৩০০ ফুট হরিণ ধরার মালা ফাঁদ, সাতটি ঝুড়িতে রাখা প্রায় আড়াই মণ কাঁকড়া, কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারুসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটকরা হলেন—মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের ফরিদ হাওলাদার (৫৫), আতাউর খান (৫৬), মোজাম জোমাদ্দার (৩৩) ও রুহুল জোমাদ্দার (৩৫)। বন বিভাগের দাবি, ফরিদ হাওলাদারের বিরুদ্ধে একাধিক বন মামলা রয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে আটক ব্যক্তিরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের চেষ্টা এবং কাঁকড়া আহরণ করছিলেন।

তিনি আরও জানান, আটক ফরিদ হাওলাদার একজন কুখ্যাত হরিণ শিকারী। তার বিরুদ্ধে একাধিক বন মামলা বিচারাধীন রয়েছে। জামিনে মুক্ত হয়ে তিনি আবারও হরিণ শিকারে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আটক চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিএফও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।