Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে মোল্লারকুল যুব সংঘের উদ্যোগে মোল্লারকুল স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন মোল্লাহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. হাতেম আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জিল্লুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবক ও সচেতন নাগরিকরা অংশ নেন।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি মোল্লারকুল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা “মাদক থেকে দূরে থাকি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এবং “আপনার সন্তান মাদকের ধ্বংসযজ্ঞ থেকে নিরাপদ তো? আসুন মাদককে প্রতিহত করি, তরুণ ও যুবসমাজের সম্ভাবনা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় একতাবদ্ধ হই”—এমন বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসংবলিত ব্যানার বহন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সামাজিক সংগঠন ও তরুণ সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই মাদকের বিস্তার রোধ করা সম্ভব।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজে মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং সুস্থ, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।