হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
“প্রয়াণে প্রিয়জন স্মরণে সারাক্ষণ” এই বাণী ধারণ করে উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে প্রত্যয় ভিলায় নজিপুর, নওগাঁয় গতকাল (৪ জুলাই, শনিবার, বিকেল ৪টায়) মাসিক সাহিত্য আড্ডার আসর বসেছিল। আসরের শুরুতেই রাজশাহী কবিকুঞ্জের সদ্যপ্রয়াত তিনজন কবি লেখক গবেষক ডঃ তসিকুল ইসলাম রাজা, কথা সাহিত্যিক কবি ইচক দুয়েন্দে (শামসুল কবীর কচি) মরমী কবি আমিন মোহাম্মদ এবং বরেণ্য কবি ঔপন্যাসিক ভাস্কর চৌধুরী’র আত্মার প্রতি শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের স্মরণে তাঁদের স্বরচিত কবিতা পাঠ করা হয়।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে নির্ধারিত আয়োজন স্থানীয় কবিদের কথা-কবিতা-গান যথানিয়মে পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি প্রফেসর মীর আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড.আবুল হায়াত ইসমাইল এবং সঞ্চালনায় আহম্মদ হোসেন বাবু।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, কবি মীর আব্দুর রাজ্জাক, কবি শাহরিয়ার হাসান পল্লব, কবি আশরাফুল ইসলাম চৌধুরী, কবি স্বীকৃতি কুমার মণ্ডল, কবি আবুজার গাফারি, কবি সানাউল ইসলাম , কবি মাহবুব হেলাল, কবিতা রানি, খাদিজাতুল কোবরা মুক্তা, জাভেদ নওরোজ আলমগীর, মোঃ নজরুল ইসলাম প্রমুখ। সংগীত পরিবেশন করেন স্বদেশ কুমার মণ্ডল, আবু হেনা এবং নিষ্কৃতি কুমার মণ্ডল। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে সংগঠনের সাহিত্য চর্চার প্রসারে সকল সদস্যদের এবং অতিথিদের প্রতি অভিনন্দন জানিয়ে সব সময় সংযুক্ত থাকার জন্য অনুরোধ জানান।

