Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গার আলোচিত সুমন হত্যা মামলার ৮ নম্বর আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গার আলোচিত সুমন শেখ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি কবির শেখকে (৫৫) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের মৃত হাকি শেখের ছেলে।

রবিবার (৫ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুন উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় দীর্ঘদিনের পূর্বশত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে সুমন শেখকে প্রকাশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় কবির শেখকে এজাহারভুক্ত ৮ নম্বর আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে সুমন হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি কবির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, গত ২৬ জুন সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় সুমন শেখের ওপর একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।